বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বড় দিনে গির্জায় গির্জায় থাকছে বিশেষ নিরাপত্তা

দেশে সম্প্রতি বিভিন্ন ধর্ম-মতের অনুসারী ও তাদের প্রতিষ্ঠান-অনুষ্ঠানে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় খ্রিস্টধর্মের বড়দিন সামনে রেখে বিশেষ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগামী শুক্রবার উদাপিত হবে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এদিন রাজধানীসহ দেশের সব গির্জায় থাকবে ধর্মীয় নানা আয়োজন। সেখানে সমাগম ঘটবে বিভিন্ন শ্রেণির মানুষের। তাই রাজধানীসহ দেশের সব গির্জায় ইতিমধ্যে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর সব গির্জার ফাদার ও পাদ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গির্জার থানা এলাকায় পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক টহল দেবে।

দমকল বাহিনীর সদস্যদের সঙ্গেও বৈঠক হয়েছে। তারা যেন গির্জার লাইটিং ব্যবস্থাগুলো পরীক্ষা করে, যেকোনো ধরনের অগ্নিনির্বাপনের জন্য দমকল বাহিনীর সদস্যরা যেন দ্রুত সময়ের মধ্যে তাদের লোকবল কাজে নামাতে পারেন সে ব্যাপারে প্রস্তুত থাকার সিদ্ধান্ত হয়। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, প্রতিটি গির্জায় সিসি ক্যামেরা ও গির্জার পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গির আলম সরকার বলেন, বড়দিনের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, বড়দিনের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে মাঠে থাকবেন র‌্যাবের সদস্যরাও। গির্জার আশপাশের স্থানসহ র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে থাকছে গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড, বোমা ডিসপজাল টিম।

এ ব্যাপারে র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া মেজর মাকসুদুল আলম বলেন, প্রতি বছরের মতো এবারও বড়দিনের বিশেষ নিরাপত্তায় তৎপর থাকবে র‌্যাব।

প্রসঙ্গত, অতিসম্প্রতি চুয়াডাঙ্গায় বাউল মেলায়, রাজধানীর হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনা ঘটে। দিনাজপুরে শিয়া মসজিদে গুলি চালিয়ে রক্ত ঝরিয়েছে দুর্বৃত্তরা। মহাখালীতে এক খিস্টান পরিবারের ওপর হামলা করা হয়েছে। দিনাজপুর-রংপুরসহ বিভিন্ন স্থানে খ্রিস্ট যাজকদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড়দিনে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে বলে জানা যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ