মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বয়স ১৭ : নাসার গবেষক, পাইলট, লেখক!

বয়স সবে ১৭। এরমধ্যেই দু’টি স্নাতক ডিগ্রি নিয়েছেন, স্নাতকোত্তর চলছে। কাজ করছেন নাসায়। মার্শাল আর্টেও তুখোড় এই তরুণ। পুরস্কারও আছে অনেক। চালাতে পারে বিমানও। অবাক হচ্ছেনতো? অবাক হবার পালা আরো বাকি আছে। এর মধ্যে তার লেখা দুটি বইও প্রকাশ হয়েছে। এই প্রতিভাধর তরুণ ক্যালিফোর্নিয়ার স্যান গ্যাব্রিয়েলের বাসিন্দা। নাম মোশে কাই কাভালিন।

বিমান নিয়ে সে আকাশে উড়তে পারে। কিন্তু, সত্যটা হল, একা গাড়ি চালানোর আইনি ছাড়পত্র এখনও পায়নি, বয়স ১৮ হয়নি বলেই। প্রথম ডিগ্রিটা পেয়েছিলেন মাত্র ১১ বছর বয়সে, কমিউনিটি কলেজ থেকে। তার ঠিক চার বছরের মাথায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে আবারও স্নাতক, এবার অঙ্কে। এখন অনলাইনে ব্র্যান্ডেইস বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিওরিটি বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। বিমান ও ড্রোনের নজরদারি প্রযুক্তির উদ্ভাবনে নাসাকে সাহায্য করার জন্যই ডাক পড়েছে কাভালিনের।

এত গুণের অধিকারী হলেও, আর পাঁচজন সাধারণের মতোই নিজেকে মনে করে এই তরুণ। নাসার ফ্লাইট রিসার্চ সেন্টারে গবেষণারত এই তরুণের কথায়, ‘আমি বিশেষ কিছুই করিনি। যা করেছি, যেটুকু করেছি, সেই কৃতিত্বও মা-বাবার। প্রেরণা, অনুপ্রেরণা- সবটাই তাদের কাছ থেকে পাওয়া। আমি শুধু চেষ্টা করেছি, সবসময় আমার সেরাটা দিতে।’

মা জন্মসূত্রে তাইওয়ানের নাগরিক, বাবা ব্রাজিলিয়ান। তারাও মনে করেন, সন্তান জিনিয়াস কিছু নয়। সবটাই তার মধ্যে এসেছে স্বাভাবিকভাবে। তার একসময়কার অঙ্কের শিক্ষক ড্যানিয়েল জজের কথায়, ও খুব পরিশ্রম করতে পারে। কাউকে ওর মতো পরিশ্রম করতে দেখিনি। বহুগুণের অধিকারী এ তরুণ ভবিষ্যতে জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হতে চায়। আর সেভাবেই নিজেকে গড়ে তুলছে সে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প