বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভদ্র ও শিক্ষিত লোকদের দিয়ে কমিটি করুন: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাতি নেতা, সিকি নেতা দিয়ে দল ও মঞ্চ ভরে গেছে। তাই মঞ্চের লোক কমান। ত্যাগীদের মূল্যায়ন করুন, ভদ্র ও শিক্ষিত লোকদের দিয়ে কমিটি করুন। আজ শুক্রবার সকালে উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে যাত্রাকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পছন্দের লোকদের দিয়ে পকেট কমিটি না করে, স্ব-স্ব এলাকায় গিয়ে ত্যাগীদের দিয়ে কমিটি গঠন করুন। মনে রাখবেন বাগানের ফুল শুকিয়ে যায়, কিন্ত ভালবাসার ফুল কখনও শুকায় না। তাই কর্মীদের ভালবাসা আদায়ের চেষ্টা করুন। তাদের ভালবাসুন। ’

পাতি নেতা দিয়ে মঞ্চ ভরে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পাতি নেতা, সিকি নেতা দিয়ে দল ও মঞ্চ ভরে গেছে। তাই মঞ্চের লোক কমান। ত্যাগীদের মূল্যায়ন করুন, ভদ্র ও শিক্ষিত লোকদের দিয়ে কমিটি করুন। যারা অভিমান করে দুরে সরে গেছে তাদের দলে ভেড়ান, তাহলেই আগামীতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনা সম্ভব। অন্যথায় দল ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্ত হবে। আসুন অন্য কাউকে নয়, শেখ হাসিনাকে নেতা মেনে তার নেতৃত্বে দল করি, তাহলেই দলের ও দেশের ভাল হবে। দেশও এগিয়ে যাবে, উন্নয়নও হবে।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা ঘরে বসে শুধু নালিশ করে যাচ্ছে। তারা শুধু আন্দোলনের ডাক দেয়, আর বলে কোরবানীর ঈদের পর, পরীক্ষার পর, এ বছর নয় সামনের বছর আন্দোলনের জন্য মাঠে নামবো। কিন্তু মাঠে নামে না, শুধু ঘরেই বসে থাকে। যদি তাদের কেন্দ্রীয় কমিটির ৫৮৬ জনও মাঠে নামতো তবুও বলতাম তারা মাঠে আছে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলার সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি এড. কে, এম হোসেন আলী হাসান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী