ভবন ভাঙার যাবতীয় ব্যয় বিজিএমইএ’কেই বহন করতে হবে


বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারক সংগঠনের (বিজিএমইএ) ১৮ তলা অবৈধ ভবন অবিলম্বে ভেঙে ফেলতে হবে। আর ভবনটি ভাঙার যাবতীয় ব্যয় বিজিএমইএ’কেই বহন করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার প্রকাশ পেয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর এই রায় প্রকাশ করা হলো। রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার সাব্বির ফয়েজ।
গত ২ মে আপিল বিভাগ বিজিএমইএ’র লিভ টু আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখে। হাইকোর্ট ৯০ দিনের মধ্যে এই ভবন ভেঙ্গে গুড়িয়ে দিতে বলেছিল। রায়ে আদালত বলেছিল, হাতিরঝিল প্রকল্পের সৌন্দর্যকে বিনষ্ট করতে অবৈধভাবে এই ভবন নির্মাণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













