”ভাঙনের ভয়ে প্রলাপ বকছেন বিএনপির নেতারা”
বিএনপি দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। দলের ভাঙনের ভয়ে বিএনপির নেতারা প্রলাপ বকতে শুরু করেছেন বলেও মনে করেন তিনি।
আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সোমবারের জনসভার প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।
হানিফ বলেন, ‘বিএনপি তো আজকে দেউলিয়া হয়ে গেছে। বিএনপির মধ্যে এখন তাদের ভাঙনের একটা ভয়ের কম্পন ঢুকে গেছে। এই ভয় থেকেই আজকে মির্জা ফখরুলসহ বিএনপির অনেক নেতারাই পাগলের প্রলাপ বকছেন। তাঁরা তাঁদের এই ভাঙন ঠেকানোর আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না।’
অতীতের মতো আওয়ামী লীগ সব সময়ই সুসংগঠিত বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগ দেশের আপামর জনগণের প্রাণের দল। এই দল কখনোই দেউলিয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













