ভারতকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


ভারতকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চলমান শারীরিক প্রতিবন্ধীদের ত্রিদেশীয় টি২০ সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রানের বড় পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে রীতিমত পাত্তাই পায়নি ভারতীয় দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান সংগ্রহ করে দলটি। ফলে ১১০ রানের বড় জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে অপরাজিত ৯৬ রানের অসাধারন ইনিংস খেলেন অধিনায়ক ফয়সাল খান। মাত্র ৯৬ বলের মোকাবেলায় ১০ চার ও ১টি ছক্কার সহায়তায় এই রান করেন তিনি। আরেক ওপেনার আমিন উদ্দিনের ব্যাট থেকে আসে ৪২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস। বোলারদের মধ্যে সুজাউল ও মোয়াজ্জেম দুটি করে উইকেট শিকার করেন।
ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের অধিনায়ক ফয়সাল খান।
আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল। বাংলাদেশ ও ভারত ছাড়াও এতে অংশ নিয়েছে শ্রীলঙ্কা।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













