ভারতীয় সেনাবাহিনীর হাতে আসছে অত্যাধুনিক পোর্টেবল জ্যামার


এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে অত্যাধুনিক পোর্টেবল জ্যামার।পাক সনা ও কাশ্মীরের আইডি হামলার আশঙ্কায় ভারতীয় সেনাদের দেয়া হচ্ছে পোর্টেবল জ্যামার। জানা গেছে, সেনা বাহিনীর টহলদার দলের একজন প্রথমে ওই বিশেষ জ্যামার নিয়ে এগিয়ে যাবে। যাতে শত্রুর বসানো আইইডি-কে নিষ্ক্রিয় করা যায়। ওই জ্যামার ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনও ফ্রিকোয়েন্সি বা বেতার-তরঙ্গকে অকেজো করতে সক্ষম। ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে এমন সংবাদ।
তবে, নিজস্ব ব্যাটারি সমেত এক-একটি জ্যামারের ওজন প্রায় ৮০ কেজি। ফলে, যে সৈনিক তা বহন করবে, তার শারীরিক সক্ষমতাও তেমন হতে হবে। এমনই এক জওয়ান সুরিন্দর সিংহ (নাম পরিবর্তিত)।
তিনি জানান, নিয়ন্ত্রণরেখায় হোক বা জঙ্গি-নিকেশ অভিযানই হোক– সেনার যে কোনও অভিযানে নিত্যসঙ্গী জ্যামার। নতুন জ্যামার সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, দূর-নিয়ন্ত্রিত আইইডি থেকে রক্ষা করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি যোগ করেন, জঙ্গি বা পাক সেনাদের পাতা আইইডি থেকে সেনার প্যাট্রলিং টিমের সুরক্ষার জন্য এই জ্যামার কাজে দেবে। অতীতে, শত্রুরা এমন বহু আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। তা রুখতেই এই ব্যবস্থা।
জানা গেছে, সেনাবাহিনীর জন্য এই বিশেষ জ্যামারটি ডিজাইন করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সেনার সুপরক্ষার পাশাপাশি, ভিভিআইপি-দের সুরক্ষার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য এই জ্যামার।
এই জ্যামার ব্যবহার করে ভারতীয় সেনাদের পক্ষে শত্রু মোকাবেলা আরও তীক্ষ্ণ হবে বলে মনে করছেন ভারতীয় সেনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













