ভারতীয় সেনার থেকে বাঁচতে দিল্লিতে ফোন করে কাকুতি-মিনতি করছে পাকিস্তান!


ভারতীয় সেনার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের মতো ঘটনার যথাযথ বদলা নেওয়া হবে।
কাশ্মীরের মাছিল সেক্টরে কয়েকদিন আগেই এক ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ করে পালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই ঘটনার বদলা নিতে পাক সেনার ঘাঁটি লক্ষ্য করে পাল্টা গোলাগুলি শুরু করে ভারত। আর তার তীব্রতা এতটাই বেশি ছিল যে ভারতীয় সেনাকে নিরস্ত্র করার অনুরোধ জানিয়ে ইসলামাবাদ থেকে ফোন এল দিল্লিতে। আর কেউ নন, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর।
গোয়ায় একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ‘গত বুধবার ইসলামাবাদ থেকে ফোন পাই আমরা। পাকিস্তানের হামলার পাল্টা কড়া জবাব দিয়েছে আমাদের সেনারা। আর তার পরেই ইসলামাবাদ থেকে আসা ফোনে এই প্রত্যাঘাত বন্ধ করার জন্য রীতিমতো কাকুতি-মিনতি করা হয়েছে।’ পরিক্কর জানিয়েছেন, তিনি ফোনে পাক সরকারকে জানিয়ে দেন, যে পাকিস্তানের দিক থেকেই সমানে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হচ্ছে। ভারতের দিক থেকে গোলাগুলি বন্ধ করতে কোনও সমস্যা নেই বলেও পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিক্কর তাদের মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বন্ধ করে, তাহলেই ভারতও জবাব দেওয়ার রাস্তায় হাঁটবে না।
ভারতীয় সেনার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের মতো ঘটনার যথাযথ বদলা নেওয়া হবে। গত কয়েক দিন ধরে কাশ্মীরে একাধিকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। জঙ্গি হামলার ঘটনাও ঘটেছে। যদিও পরিক্করের দাবি, গত দু’দিনে অনেকটাই শান্ত হয়েছে নিয়ন্ত্রণরেখা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













