ভারতের কাছে সেই ‘নর্তকী’ ফেরত চায় পাকিস্তান


উরির ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মাঝে। এবার ভারতের কাছে সাড়ে ৪ হাজার বছরের পুরনো হরপ্পা সভ্যতার নিদর্শন ফেরত চেয়েছে পাকিস্তান। ‘হরপ্পার নর্তকী’ নামে পরিচিত মূর্তিটি ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিল্লির জাতীয় জাদুঘরে রাখা আছে।
সাড়ে ১০ সেন্টিমিটার লম্বা মূর্তিটিকে ১৯২৬ সালে সিন্ধুপ্রদেশ থেকে পাওয়া গিয়েছিল। যা বর্তমানে পাকিস্তানের সীমানাভুক্ত। সে হিসেবে পাকিস্তানের দাবি, মূর্তিটি তাদের। এবার নর্তকীর মূর্তি ফেরত পেতে চায় পাকিস্তান।
পাক প্রত্নতত্ত্ব বিভাগের ডিরেক্টর জেনারেল সৈয়দ জামাল শাহ ইউনেস্কো-কে বলেছেন, ‘অতীতের ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে হরপ্পা ও মহেঞ্জোদড়ো আসলে পাকিস্তানের অঞ্চল। তাই সেখান থেকে খনন করে যা পাওয়া যাবে, সেটাও পাকিস্তান সরকারেরই সম্পত্তি। ভারতীয় সরকার অন্যায়ভাবে ওই মূর্তিটি দখল করে রেখেছে। আমরা ওটা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













