ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন বিপিন রাওয়াত


ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। আগামী জানুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ অবসরে যাওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হবেন ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটালিয়নের এই সদস্য।
আজ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানিয়েছে, ‘লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ ডিসেম্বর বিকেল থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।’
পদাতিক বাহিনীর কর্মকর্তা বিপিন তাঁর চেয়ে জ্যেষ্ঠ দুই কর্মকর্তাকে ডিঙিয়ে এই পদ পেলেন বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। সরকারের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অন্য লেফটেন্যান্ট জেনারেলদের চেয়ে চ্যালেঞ্জ মোকাবিলা, সন্ত্রাসবাদ ঠেকানোসহ দেশের বিভিন্ন স্থানের সহিংসতা দমনে বিপিন রাওয়াতের ভূমিকা ছিল প্রশংসনীয়।
পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলেছেন বিপিন রাওয়াত। সৈনিক এবং সুশীলসমাজের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়েও তাঁর সুনাম রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













