ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের ৭ সৈন্য নিহত


গতকাল সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা ডিঙিয়ে ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। এ সময় দুই ভারতীয় জওয়ানের শিরচ্ছেদ করার পরে তাঁদের অঙ্গহানি করা হয়। এ ঘটনায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি গতকাল সন্ধ্যায় ঘোষণা করেছিলেন, শহিদ জওয়ানদের আত্মবলিদান বিফলে যাবে না। তাঁর ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনাবাহিনী।
নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মোতায়েনকৃত পাকিস্তানি সেনা শিবিরে সরাসরি হমলা করে ভারতীয় সেনা কম্যান্ডোরা। ঘটনায় ৭ পাকিস্তানী সৈন্যের মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে। একই সঙ্গে কৃষ্ণা ঘাটির ঠিক উল্টো প্রান্তে কিরপান ও পিম্পল সেনা ঘাঁটিতে ধ্বংস করা হয়েছে ২টি পাক বাঙ্কার।
সর্বশেষ খবরে জানা গিয়েছে, রাতে প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা ভারতীয় সেনা সদস্যরা একটি পাকিস্তানী সেনাবাহিনীর তিনটি চৌকি রীতিমতো গুড়িয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরে পাক সীমান্ত বরাবর রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তান পাল্টা আক্রমণ করতে পারে, এই শঙ্কার উপত্যকায় প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। সূত্র : এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













