শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতের প্রস্তাব পরীক্ষা করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রতিবেশি দেশের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার জন্য এলপিজি টার্মিনাল নির্মাণ ও পরিবহনের জন্য বাংলাদেশের সীমান্ত ব্যবহারে ভারতের দেওয়া প্রস্তাব পরীক্ষা করছে ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের হাইকমিশনার পঙ্কজ স্মরণকে রবিবার এই তথ্য জানান।

ভারতের হাইকমিশনার পঙ্কজ স্মরণ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যম কর্মীদের জানান, ত্রিপুরার জন্য এলপিজি টার্মিনাল নির্মাণ ও পরিবহনের জন্য ভারতীয় তেল কোম্পানি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে আলোচনা চলছে। দিল্লির প্রস্তাব পরীক্ষা করে দেখছে ঢাকা। পরীক্ষা শেষে ফলাফল জানানো হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাতের সময় দুই দেশের দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। স্থল সীমান্ত চুক্তি এবং এর প্রটোকল নির্ধারিত সময়ে বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে হাইকমিশনারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভারতের সহযোগিতার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে আমরা উপ-আঞ্চলিক সহযোগিতার পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে চাই।

হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে গঙ্গা ব্যারেজ নির্মাণ নিয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ