ভারতের ভয়ে নীচুতে বিমান ওড়াতে নিষেধ করল পাকিস্তান


করাচির আকাশে বিমান ওড়ানোর ওপর বিধিনিষেধ আরোপ করে সোমবার রাতে বিমানসংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে পাকিস্তান। ভারত যেকোনো সময় আক্রমণ করতে পারে এমন ভয়ে পাকিস্তান এ নির্দেশনা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
ভারতের গুজরাটের কচ্ছের রনের সঙ্গেই লাগানো পাকিস্তানের করাচি। ভারতীয় বিমানবাহিনী সেখানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সেখানে কম উচ্চতায় বিমান ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাকিস্তান এক বিজ্ঞপ্তি জারি করে পাইলটদের জানায়, করাচির আকাশসীমায় ৩৩ হাজার ফুটের কম উচ্চতায় বিমান ওড়ানো যাবে না। আরব থেকে উত্তর ও উত্তরপূর্ব ভারতের একাধিক শহরের বিমানের রুট গেছে করাচির আকাশসীমা দিয়ে। এর মধ্যে রয়েছে আমেদাবাদ, ভুবনেশ্বর এমনকী কলকাতাও।
এছাড়া আরব থেকে হংকং, সাংহাইয়ের মতো শহরের বিমানও চলাচল করে করাচির আকাশ দিয়ে। সেক্ষেত্রে সব বিমানকেই ন্যূনতম ৩৩ হাজার ফুট উচ্চতা বজায় রাখতে হবে বলেও জানানো হয়।
বিশেষজ্ঞদের মতে, বিশেষ দরকার ছাড়া আন্তর্জাতিক বিমান এর চেয়ে কম উচ্চতায় ওড়ে না। ফলে বিমানসংস্থাগুলোর তেমন কোনো লাভ বা ক্ষতি হবে না।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানান, ভারত করাচিতে হামলা চালাতে পারে এই ভয়ে তটস্থ পাকিস্তান। ফলে নিচুতে বিমান ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ কোনো লক্ষ্যে সুনির্দিষ্ট হামলা চালাতে হলে অত উপর থেকে তা সম্ভব নয়। আর ৩৩ হাজার ফুটের নীচে অন্য কোনো বিমান না-থাকায় ভারত হামলার চেষ্টা করলে তা ধরতে পারবে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













