ভারতের মুম্বাইয়ে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪


মুম্বাইয়ের কাছে থানের ডোম্বিওয়ালিতে এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫ জনের বেশি। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
কর্মকর্তারা জানিয়েছে, এমডিসি ধাপ ২-এ অবস্থিত কারখানাটির ভেতরে বয়লারের বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানান, তারা কারখানায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র বলেছেন, অন্তত আটজনকে উদ্ধার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, আগুন নেভাতে ১৫টি ইঞ্জিন কাজ করছে।
দেবেন্দ্র ফারনাভিস আরও বলেন, আমুদান রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা দুঃখজনক। এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের চিকিতসার ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে আরও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
কর্মকর্তারা ধারণা করছেন, আগুন নেভাতে চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে। কারখানায় বিস্ফোরণের কারণে আশেপাশের জানালা ভেঙে গেছে। আগুন আরও দুইটি ভবনে ছড়িয়ে পড়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













