বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতের সঙ্গে রেল যোগাযোগ পুন:স্থাপনে আাগ্রহী ঢাকা

ভারতের সঙ্গে পুনারায় রেল সংযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের রেল যোগাযোগ। ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আবার বিষয়টি আলোচনায় আসে। এছাড়া ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসাবে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দরে ব্যবহারেও সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের ত্রিপুরা রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে সোমবার এ কথা জানিয়েছেন। গত রবিবার ঢাকায় শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি।

মন্ত্রীর বরাত দিয়ে এনডিটিভি মঙ্গলবার এ খবর জানিয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের মধ্যে পুরনো রেল যোগাযোগ ফিরিয়ে আনতে আগ্রহী। বাংলাদেশ-ভারতের মধ্যে বিশেষ করে সীমান্ত হাট স্থাপনসহ স্থল বন্দর ব্যবহার করে বাংলাদেশর সঙ্গে ত্রিপুরার ব্যবসা-বাণিজ্যের প্রসারে সন্তোষ প্রকাশ করেছেন শেখ হাসিনা ।

তিনি আারও বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যাবহারে ভারতকে আস্বস্ত করেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলার সঙ্গে চট্টগ্রামের সংযোগ স্থাপনে ফেনী নদীতে ব্রিজ নির্মাণে ভারতকে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন শেখ হাসিনা।

বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজকে আরও দ্রুত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষে।

ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি নিশ্চিত করতে মানিক দের নেতৃত্বে ভারতের একটি প্রতিনিধি গত রবিবার দল ঢাকায় আসেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ