ভারতে এক বছরে ডাইনি সন্দেহে খুন দেড় শতাধিক


একবিংশ শতাব্দীতেও রয়েছে মধ্যযুগীয় বর্বরতা৷মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে কঠোর বাস্তব৷ শুনলে অবাক লাগে, এখনও ডাইনি সন্দেহে এদেশে পিটিয়ে মারা হয় মহিলাদের৷ ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে শুধুমাত্র ঝাড়খণ্ডেই ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল ১২৭জন মহিলাকে৷
বুধবার রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হরিভাই পারথিভাই চৌধুরী ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ডেটা তুলে ধরে বলেন, ২০১২ সালে ২৬টি, ২০১৩ সালে ৫৪টি এবং ২০১৪ সালে ৪৭টি ডাইনি সন্দ্হেে পিটিয়ে মারার মামলা দায়ের হয়েছে৷এনসিআরবি’র তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ঝাড়খণ্ডের উপজাতি অধ্যুষিত অঞ্চলে এই ধরনের ঘটনার হার প্রায় ৩০ শতাংশ৷ঝাড়খণ্ডের পর হয়েছে ওডিশার স্থান৷২০১৪ সালে ওডিশার উপজাতি অধ্যুষিত অঞ্চলে ডাইনি সন্দেহে খুন করা হয় ৩২ জনকে৷ মধ্যপ্রদেশে এই সংখ্যাটা ২৪ এবং ছত্তিশগড়ে ১৬৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













