ভারতে কলেজছাত্রীর আত্মহত্যার পর বাসের ভাড়া ফ্রি
ভারতের মহারাষ্ট্র প্রদেশে কলেজছাত্রীর আত্মহত্যার পর ছাত্রদের জন্য বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (এমএসআরটিসি) এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এমএসআরটিসি জানিয়েছে, তারা ছাত্রদের ভাড়া সম্পূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
পরিবহনমন্ত্রী দিউয়াকর রাওতে জানিয়েছেন, এই সিদ্ধান্তে প্রায় ৪ লাখ ৬০ হাজার শিক্ষার্থী উপকৃত হবে।
এ মাসের শুরুর দিকে লাটুর এলাকার একাদশ শ্রেণির ছাত্রী স্বতী পিতালি কলেজে যেতে পারছিল না বলে আত্মহননের পথ বেছে নিয়েছিল। সে সুইসাইড নোটে লিখেছিল, বাসের পাস কার্ড করার মত ২শ ৬০ টাকা দেওয়ার মত সামর্থ্য নেই তার পরিবারের। আর এ কারণে বেশ কিছুদিন ধরে সে ক্লাস এবং পরীক্ষায় অংশ নিতে পারছিল না বলে খুব কষ্ট পাচ্ছিল। তাই চলতি মাসের ১৪ তারিখে ওই ছাত্রী তার কিছু বন্ধুদের সাথে তার বাবার টমেটো ক্ষেতে যায়। সেখান থেকে কীটনাশক খেয়ে সে আত্মহত্যা করে।
সে আরো লিখেছে, তার বাবা একজন গরীব কৃষক। তিনি ঋণের দায়ে জর্জরিত। সুইসাইড নোটে মহাজনকে উদ্দেশ্য করে ও্ই কলেজছাত্রী বলেছে, ‘দয়া করে আমার বাবাকে বিরক্ত করবেন না। আমার বাবা আপনার টাকা দিয়ে দেবে।’
ওই ঘটনার পর পরিবহনমন্ত্রী জানিয়েছেন, ছাত্রদের ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্তটি বৃহস্পতিবার তিনি মন্ত্রীপরিষদের সভায় উপস্থাপন করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













