মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে তাপপ্রবাহে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

গ্রীস্মের শুরুতেই প্রচণ্ড তাপপ্রবাহে ভারতে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছ। প্রচণ্ড গরমের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কিছু স্কুল। অনেক জায়গাতেই বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

ভারতে মে এবং জুন দুই মাস সবচেয়ে গরম হলেও এ বছর এরই মধ্যে অনেক রাজ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে করে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানাতে গরমে এরই মধ্যে মারা গেছেন ৪৫ জন, অন্ধ্র প্রদেশে ১৭ জন এবং উড়িষ্যায় ৪৩ জন। তবে এসব মৃত্যু আসলেই প্রচণ্ড গরমের কারণে হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তেলঙ্গনার আবহাওয়া অধিদফতরের পরিচালক ওয়াই কে রেড্ডি বলেছেন, তেলেঙ্গানায় এপ্রিলের তাপমাত্রা ২০০৬ সালের পর সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। রেড্ডি আরও বলেন, গরমের কারণে তেলেঙ্গানায় আরও মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন তিনি। একারণে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে তাপপ্রবাহের ব্যাপারে হুশিয়ারি বার্তাও দেওয়া হচ্ছে।

ওদিকে, প্রতিবেশী দেশ পাকিস্তানে গত বছরটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণ থাকলেও এ বছর গরম আসার আগেই প্রস্তুতি নিয়েছে দেশটি। অতিরিক্ত গরম পড়লে দেশটিতে ৫০০ সেন্টার খোলার পরিকল্পনা করা হয়েছে ঠাণ্ডা পানি সরবারহের জন্য। তবে এ বছর পাকিস্তানে এখনও গরমে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প