ভারতে নির্মাণাধীন ভবন ধসে ৯ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা


ভারতের পুনেতে নির্মাণাধীন ১৩ তলা একটি ভবনের একাংশ ধসে পড়ায় ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশংকা করা হচ্ছে। পুনে মুম্বাইয়ের দক্ষিণপূর্বে ১৬০ কিমি দূরে অবস্থিত। এনডিটিভির খবরে এ সংবাদ জানানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার সকালে নির্মাণাধীন ভবনটির উপরের কিছু অংশ ধসে পড়ে। পুনের মেয়র প্রশান্ত জাগতাপ জানিয়েছেন, ‘আমরা ব্যাপারটা গুরুত্বের সাথে নিয়েছি। এইরকম আরও যত নির্মাণ প্রক্রিয়া রয়েছে এবং সেখানকার শ্রমিকদের নিরাপত্তা রয়েছে কিনা সেগুলো তদন্ত করা হবে।’
শ্রমিকদের মৃত্যুর কারণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। নির্মাণাধীন বহুতল ভবনে কাজের সময় শ্রমিকদের নিরাপত্তা বর্ম পরতে হয়। তারা কি ভবনের ছাদে কাজ করার সময় ঐ বর্ম পরেছিলেন কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। তাছাড়া ভবনের নিচের অংশেও পরিবেষ্টিত নিরাপত্তা জাল বিছানো ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













