ভারতে পাকিস্তানি পতাকা উড়ানোয় গ্রেফতার ১


এর আগে পাকিস্তানে বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়ে বিপাকে পড়েছিলেন এক যুবক। এবার ভারতে নিজের বাড়িতে পাকিস্তানের পতাকা উড়িয়ে বিপাকে পড়লেন এক ব্যক্তি। প্রশাসনের নজর কাড়তে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন কানপুরের চন্দ্রপাল সিং। বাড়ির ছাদে পাক পতাকা উড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ভারতের কানপুরের নেহেরু নগরের সিসামাউ অঞ্চলে এ ঘটনা ঘটেছে।
গত আট বছর ধরে করের বোঝা কমানোর জন্য বিভিন্ন সরকারি অফিসে দৌড়াতে হয়েছে জ্যোতিষি চন্দ্রপাল সিংকে। কিন্তু সমস্যা না মেটায় প্রশাসনের নজরে আসতে গত বৃহস্পতিবার তিনি বাড়িতে লাগিয়ে ফেলেন পাকিস্তানের পতাকা। আর এতেই বিপাকে পড়েন তিনি। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় পুলিশ সমাজে হিংসা ছড়ানো এবং নিজের বাড়িতে অন্য দেশের পতাকা লাগানোর অভিযোগে গ্রেফতার করে চন্দ্রপলকে। একাধিক ধারায় মামলাও দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। পাকিস্তানের পতাকাটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













