ভারতে পিকআপ ভ্যান উল্টে ১১ জন নিহত


ভারতের মধ্য প্রদেশে যাত্রীবাহী পিকআপ ভ্যান উল্টে অন্তত ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় ১১ মে বৃহস্পতিবার মধ্য প্রদেশের রাজধানী ভূপালের প্রায় ৩শ’ ১০ কিলোমিটার পূর্বে জবালপুরের চরগাওয়ানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রীবাহী ওই পিকআপ ভ্যানটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। পিকআপ ভ্যানটিতে বন বিভাগের শ্রমিকরা ছিলেন।
রাজেন্দ্র বাগড়ি নামে চরগাওয়ানের এক পুলিশ কর্মকর্তা বলেন, আজ ভোরে এখানে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন। ভ্যানটি রাস্তা থেকে ছিটকে একটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে যাদের অবস্থা আশংকাজনক তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে এবং তদন্ত কাজ শুরু হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













