শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে সেলফির নেশায় প্রাণ গেল দম্পতির

ভারতের কন্যাকুমারীর সমুদ্র সৈকতে সেলফি তুলতে গিয়ে বিশাল ঢেউয়ের তোড়ে ভেসে গেলেন এক দম্পতি। তামিলনাড়ুর ওই দম্পতির দেহ পরে পুলিশ উদ্ধার করেছে। তাদের ছোট দুটি সন্তান রয়েছে।

বেড়াতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তামিলনাড়ুর তিরুপুরের ৪২ বছরের উমর শেরিফ ও তার স্ত্রী ফতিমা বিভির (৪০)। ফতিমা ছিলেন একজন শিক্ষিকা ও তার স্বামী নিজের দোকান চালাতেন। শুক্রবার দুই সন্তান গার্বিশা(১২) ও আয়েশা(১০)-কে নিয়ে শেরিফের বন্ধু জাফর সাদিকের সঙ্গে তারা কন্যাকুমারীতে বেড়াতে গিয়েছিলেন।

রবিবার বিকেলে তারা যান সাঙ্গুথুরাই সমুদ্র সৈকতে। বিচে দাঁড়িয়ে নিজের সেল ফোনে স্ত্রীকে নিয়ে সেলফি তুলছিলেন শেরিফ। হঠাত্‍‌ই এক বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে তাঁদের উপর। জলের তোড়ে ভেসে যান ফতিমা। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান শেরিফও।

সেই সময় বিচে উপস্থিত অন্যান্যরা ও সাদিক মিলে অনেক কষ্টে দুজনের দেহ টেনে তুলে আনেন। তবে ততক্ষণে ফতিমার মৃত্যু হয়েছে। শেরিফ তখনও বেঁচে থাকলেও, হাসপাতালে নিয়ে যেতে যেতে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সূত্র: এই সময়

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি