বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে হামলার আভাস দিলো ইসরায়েল

ভারতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা করে পর্যটকদের সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে ইসরায়েল৷ নতুন বছরের উৎসবের মাঝে ভারতের দক্ষিণ-পশ্চিমের পর্যটন স্থানগুলোতে হামলার আশঙ্কা প্রকাশ করছে ইসরায়েল৷

প্রসঙ্গত, ভারতের দক্ষিণ-পশ্চিমের উপকূলবর্তী এলাকাগুলি নববর্ষের উৎসবে মেতে ওঠে৷ এই সময় এই এলাকায় প্রচুর দেশী ও বিদেশী পর্যটকরা ভিড়জমান৷ গোয়া, মুম্বই, কোচির মত এলাকায় বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি পর্যটকের আগমন হয়৷

ইসরায়েলের সন্ত্রাসবিরোধী অধিদফতর থেকে জারি সতর্কতায় বলা হয়েছে, নতুন বছরের উৎসবের মাসে সন্ত্রাসবাদীরা বিদেশী পর্যটকদের উপর হামলাচালাতে পারে৷ নয়াদিল্লিতে অবস্থিত ইজরায়েল দূতাবাসও এই খবরকে সমর্থন করেছে৷ দূতাবাসের তরফে বলে হয়েছে, বছরের শেষ সন্ধ্যায় যে অনুষ্ঠানসমারোহ হচ্ছে সেখানে আগত বিদেশী পর্যটকদের সতর্ক করা হচ্ছে৷ ইসরায়েল সরকার এই ধরণের অনুষ্ঠান ও অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শদিয়েছেন৷

ভারত ছাড়াও অন্যান্য দেশেও ইসরায়েল সরকার এই সতর্কতা জারি করেছে৷ সম্প্রতি বার্লিনে ক্রিসমাস চালাকালীন সন্ত্রাসবাসী হামলায় ১২ জনের মৃত্যু হয়৷ এই ধরণের ঘটনাকে মাথায় রেখেই এই সতর্কতা জারি করা হয়েছে৷

উল্লেখ্য, ইসরায়েলী নাগরিকদের কাছে ভারত চিরকালই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে৷ একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর প্রায় ২০ হাজার ইসরায়েলের নাগরিক ভারতে আসেন৷ ভারতে বেশ কয়কবার ইসরায়েলী নাগরিকদের উপর হামলা হয়েছে৷ ২০১২ সালে ইসরায়েল দূতাবাসের সামনে হওয়া গাড়িবোমা হামলার ইসরায়েলের প্রতিরক্ষা আধিকারিকের স্ত্রী আহন হন৷

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প