ভারতে হার্ট অব এশিয়া সম্মেলনে যাবে পাকিস্তান


ভারতে অনুষ্ঠিতব্য `হার্ট অব এশিয়া সম্মেলনে` পাকিস্তান অংশ নিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী পর্যায়ের এ বৈঠকটি আগামী ৪ ডিসেম্বর ভারতের অমৃতসরে অনুষ্ঠিত হবে।
সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারতাজ আজিজ বলেন, ‘পাকিস্তান হার্ট অব এশিয়া সম্মেলনে অংশ নেবে।’
গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত হার্ট অব এশিয়া সম্মেলনে অংশ নিয়েছিল ভারত। ওই সময় নয়া দিল্লির প্রতিনিধিত্ব করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তবে ওই সম্মেলনের ফাঁকে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়েছিল কি না তা জানা যায়নি।
পাকিস্তানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘ উন্নয়ন অংশীদাররা পাকিস্তানকে জানিয়েছে তাদের হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দেওয়া উচিৎ।’ এবারের সম্মেলনটি যেহেতু আফগানিস্তান প্রসঙ্গে সেহেতু ইসলামাবাদের এটি বয়কট করার কোনো যুক্তি নেই বলেও জানান তিনি।
গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১৯ জন ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনার পেছনের পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছিল ভারত। ওই সময় পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছিল ভারত। এর জের ধরে আগামী নভেম্বরে পাকিস্তানে দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা-সার্ক শীর্ষ যে সম্মেলন হওয়ার কথা ছিল, তা বর্জন করে ভারত। ফলে সম্মেলনটি স্থগিত হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













