ভারতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পর গায়ে আগুন


ভারতের দিল্লিতে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর গায়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মেয়েটি এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। তবে তার বেঁচে থাকার সম্ভবনা কম।
সোমবার দিল্লি শহরের নিকটবর্তী বৃহত্তর নোয়ডা এলাকার তিগ্রি গ্রামে এ ঘটনা ঘটেছে। আগুনে কিশোরীর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। ওই ছাত্রী এখন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, ঘটনার দিন স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে মেয়ের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন তার বাবা-মা। দেখেন তাদের বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আছে সে। তার সারা গায়ে আগুন জ্বলছে। স্বজনরা তখন কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির শরীরের ৯৫ ভাগই পুড়ে গেছে। তাই তার বেঁচে থাকার সম্ভাবনা কম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার দিন এক যুবক বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর সে তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।’
প্রতিকাটির প্রতিবেদন থেকে জানা গেছে, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অজয় শর্মা নামে বছর আঠারোর ওই তরুণকে। তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টা-সহ বেশ কয়েকটি মামলা করেছে পুলিশ।
এদিকে অজয়ের পরিবারের দাবি, অভিযুক্ত নাবালক। তবে সেই দাবি প্রমাণ করার মতো কোনও নথি হাজির করতে পারেনি অজয়ের পরিবার। পুলিশের দাবি, জেরায় অন্য কাহিনি শোনাচ্ছে অজয়। সে জানিয়েছে, ওই কিশোরীই আত্মহত্যার চেষ্টা করেছিল। সে কিশোরীকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু পারেনি। এমনকী কিশোরীকে বাঁচাতে গিয়ে তার হাত পুড়ে গিগেছে বলেও দাবি অজয়ের।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













