ভারতে ৫০০ আর ১০০০ রুপির নোট নিষিদ্ধ


ভারতে এক জরুরি ঘোষণায় ৫০০ আর ১০০০ রুপির সব নোট নিষিদ্ধ ঘোষণা করে সারা দেশের লোককে তা ব্যাংকে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঘোষণায় বলেছেন, কালো টাকার বিস্তার ঠেকাতেই এ পদক্ষেপ।
আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, অর্থাৎ রাত বারোটার পর থেকেই ৫০০ এবং ১০০০ রুপীর কোনও নোট আর বৈধ থাকবে না।
ঘোষণায় বলা হয়, আগামি ৩০শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে ৫০০ ও ১০০০ রুপীর সব নোট ব্যাংকে জমা দিতে হবে।
শুধুমাত্র হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি আছেন – তাদের ক্ষেত্রে আগামী তিন দিন এগুলো গ্রহণ করা হবে বলে ঘোষণায় বলা হয়। – বিবিসি বাংলা
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













