ভারত দফায় দফায় বৈঠক করছে পরমাণু বিজ্ঞানীদের সাথে


পাকিস্তান ভারতকে একাধিকবার পরমাণু অস্ত্রে হুমকি দিয়েছে। যে কোন সময়ে যে কোন মুহুর্তে পাকিস্তানের আচমকা যে কোনও পরিস্থিতির যোগ্য জবাব যাতে ভারত দিতে পারে, সেজন্যেই আগাম প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার। তাই পরমাণু সংস্থার বিজ্ঞানীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা। খবর ভারতীয় গণমাধ্যমের।
এদিকে আমেরিকার পর, রাশিয়াও বিবৃতি দিয়ে বলেছে, পাকিস্তান যেন সন্ত্রাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়। অযথা ভারতকে হুমকি দিয়ে পরিস্থিতি যেন ঘোলাটে না করে পাকিস্তান। জার্মানিও আন্তর্জাতিক মহলের সন্ত্রাসবাদবিরোধী অবস্থানের সঙ্গে মানানসই শব্দ ব্যবহার করতে বলেছে পাকিস্তানকে।
ব্রিটেনও পাকিস্তানকে সংযত হতে বলেছে। সকলেই যেভাবে বিবৃতি দিয়ে ভারতের পাশে থাকার জোরালো বার্তা দিচ্ছে, এরপর পাকিস্তানের পক্ষে আদৌ ভারতবিরোধী চক্রান্ত কিংবা জোট গঠনের কোনও প্রয়াস সফল হবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













