বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত-পাকিস্তানকে সংযত আচরণ করতে বললেন শেখ হাসিনা

জম্মু-কাশ্মীর অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তানকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হোক, তা আমি কামনা করি।’

শেখ হাসিনা বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে ২০২১ সালের মধ্যে অবশ্যই আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছাব। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মৎস্য উৎপাদন বিশেষ করে ইলিশের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে।’ ডিম ছাড়ার সময়ে, অর্থাৎ নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা ও খাওয়া থেকে বিরত থাকতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

সরকারপ্রধান বলেন, দেশে এখন আর হাহাকার নেই। দেশ যেন একটি দারিদ্র্যমুক্ত দেশ হতে পারে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে।

গত ১৮ সেপ্টেম্বর ভোরে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি এলাকার সেনা ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ভারতের ১৯ সেনা সদস্য নিহত হন। গত ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের অভিযান চালায় ভারত। এসব ঘটনার জের ধরে ইসলামাবাদে সার্ক সম্মেলনও স্থগিত হয়ে যায়। ভারতের পর বাংলাদেশসহ বেশ কিছু দেশ সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ