রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত-পাকিস্তান সীমান্তে ‘বিস্ফোরক অবস্থা’

ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্তে ‘বিস্ফোরক অবস্থা’ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার কাশ্মীরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখাসংলগ্ন (এলওসি) মাছিল সেক্টরে ভারতীয় সেনাদের ওপর পাকিস্তানি সেনাদের হামলায় এক জওয়ান নিহত হন এবং আরেকজন আহত হন। এর জবাবে হামলা চালায় ভারতীয় সেনারা।

নিয়ন্ত্রণরেখাসংলগ্ন আরএস পুরা ও কেরান সেক্টর এবং ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাথুয়া সেক্টরে শনিবার থেকে মুহুর্মুহু হামলা-পাল্টা হামলা হচ্ছে।

মাছিল সেক্টরে বরিওয়ালা পোস্টে পাকিস্তানি রেঞ্জারসের হামলায় আহত হন বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের নীতিন কোলি। এদিকে, পাকিস্তানিদের হামলায় শাহিন ও হামিদা নামে দুই বেসামরিক নারী আহত হন।

এসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে তুমুল গোলাগুলি চলছে। তারা আতঙ্কে আছে। সীমান্তে বিস্ফোরক অবস্থা বিরাজ করছে।

অন্যদিকে, পাকিস্তান দাবি করছে, ভারত আগে গুলি চালায়। জবাবে পাকিস্তানিরা হামলা চালায়। তবে আরো হুঁশিয়ার করেছে, ভারতীয় বাহিনীর হামলার সমুচিত জবাব দেওয়া হবে। ভারতও একই ধরনের হুমকি দিয়েছে। হুমকি-পাল্টা হুমকিতে সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প