ভারত-পাক সীমান্তে উত্তেজনা কমার লক্ষ্মণ নেই


ভারত-পাক সীমান্তে উত্তেজনা কমার লক্ষ্মণ নেই। অব্যাহত পাক উস্কানি। পুঞ্চের পর এবার নওসেরা সেক্টরেও সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাক সেনা। বিনা প্ররোচনায় ওপার থেকে ছুটে এল গুলি। চুপ করে বসে না থেকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। দুতরফের গোলাগুলিতে অবশ্য এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কলসিয়া গ্রামের মানুষজনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল পাকিস্তানের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ দাবি করেন, সীমান্তে উত্তেজনা কমাতে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা হয়েছে। কিন্তু সেটা যে কথার কথা, গত দুদিনে পাক সেনাবাহিনীর ৬ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন সেটাই বুঝিয়ে দিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













