বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত সম্পর্কে ফেসবুক কর্তার ‘আপত্তিকর’ মন্তব্য,

বোর্ড সদস্যর মন্তব্য থেকে কোম্পানির দূরত্ব বাড়ালেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের পরিচালন পর্ষদের সদস্য মার্ক অ্যান্ড্রিসেন এক টুইটারে ফ্রি বেসিকস নিয়ে সরাসরি ভারত-বিরোধী মন্তব্য করেন। তিনি বলেন, উপনিবেশ বিরোধীতাই ভারতের আর্থিক বিপর্যয় ঘটিয়েছে। তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদে সোচ্চার হন ভারতীয়রা। এরপরই আসরে নেমে মার্কের মন্তব্য থেকে ফেসবুকের দূরত্ব বাড়াতে তত্পর হলেন জুকেরবার্গ। ফেসবুক পোস্টে তিনি অ্যান্ডারসনের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। বলেছেন, মার্কের মন্তব্য খুবই হতাশাজনক। ওই মন্তব্যে আমার বা ফেসবুকের চিন্তাভাবনার প্রতিফলন নেই।

উল্লেখ্য, ফ্রি বেসিকস সার্ভিস নামে ফেসবুকের ফ্রি মোবাইল পরিষেবা সম্পর্কে ভারতের টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা ট্রাই-এর অবস্থান ঘোষণার পরই মার্ক ওই মন্তব্য করেন। ট্রাই নেট নিরপেক্ষতার পক্ষে সওয়াল করে। সোমবার স্পষ্ট ভাষায় ট্রাই জানিয়ে দেয়, বিষয়বস্তু বা অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে নেট ব্যবহারের জন্য গ্রাহকদের কাছ থেকে আলাদা আলাদা টাকা নিতে পারবে না কোনও সার্ভিস প্রোভাইডার।

ট্রাই-এর ঘোষণায় ধাক্কা খায় ফেসবুকের ফ্রি বেসিকস পরিকল্পনা।

এরপরই মার্ক টুইট করেন, যেখানে পরিষেবাই নেই, সেখানে বিশ্বের সবচেয়ে সস্তা ফ্রি আংশিক ইন্টারনেট সংযোগে আদর্শগত কারণে আপত্তি আমার কাছে নৈতিকভাবে ভুল।

তিনি আরও বলেন, গত কয়েক দশক ধরেই উপনিবেশবাদের বিরোধিতা ভারতের জনগনের পক্ষে আর্থিকভাবে ক্ষতিকারক হয়েছে।
এরপরই মার্কের মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হন ভারতীয়রা। এর পরিপ্রেক্ষিতে মন্তব্য ডিলিট করে ক্ষমা চান মার্ক।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প