ভালবাসা দিবসে মঞ্চ মাতাতে আসছেন আইয়ূব বাচ্চু


আসছে ভালবাসা দিবসে দর্শক-শ্রোতাদের গানে গানে মাতাতে আয়োজিত হচ্ছে বিশেষ লাইভ কনসার্ট ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’। এতে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি`র হয়ে মঞ্চ মাতাবেন আইয়ূব বাচ্চু। গাইবেন হৃদয় খান, ঐশি ও ব্যান্ড ডাকঘর।
দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান ‘ইভেন্টেলস লিমিটেড’র আয়োজনের এই কনসার্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ইন্ডিয়ান আইডল সিজন-৪’র তোরসা সরকার, কলকাতার অর্ক মূখার্জীর গান।
নতুন বছরের সবচেয়ে বড় এ আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিকেল তিনটা থেকে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে।
ইভেন্টেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডালিম কুমার বড়ুয়া কনসার্টের বিষয়ে বলেন, ‘আমরা সবাই সংগীতপ্রিয় মানুষ। আমাদের রক্তে মিশে আছে গানের সুর। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে সাথে নিয়ে সুরের মূর্ছনা ছড়িয়ে দিতেই এ আয়োজন। কনসার্টে বাংলাদেশের পাশাপাশি ভারতের দু’জন জনপ্রিয় সংগীতশিল্পী দর্শকদের সরাসরি গান গেয়ে শুনাবেন। আমাদের বিশ্বাস সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে ভালোবাসা দিবসটি উদযাপন করতে পারবো।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













