শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ভিশন-২০৩০’ উপস্থাপন করছেন খালেদা জিয়া [ সরাসরি ]

বিএনপির ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (১০ মে) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির এ রূপকল্প তুলে ধরছেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, লে. জে (অব.) মাহাবুবুর রহমান, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উপস্থিত আছেন। এছাড়া বিদেশের বিভিন্ন দুতাবাসের কুটনৈতিক ও দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন।

দলের একাধিক সূত্র জানিয়েছে, নতুন এই ভিশন তৈরির জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্পৃক্ত ছিলেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও সাবেক আমলা ইসমাঈল জবিউল্লাহসহ বেশ কয়েকজন সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিও ‘ভিশন-২০৩০’ তৈরির কাজে সরাসরি যুক্ত ছিলেন।

২০১৬ সালের ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিলে সুখী, সমৃদ্ধ, আধুনিক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় ‘ভিশন-২০৩০’-এর ঘোষণা দিয়েছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বাংলাদেশের জন্য বিএনপি’র ভিশন-২০৩০’ বক্তব্য রাখছেন বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী