শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভুটানের রানী ঢাকায় আসছেন আজ

সোমবার ঢাকায় আসছেন ভুটানের রানী তিসেরিং পেম ওয়াংচুক। দেশটির রাজকন্যা চিমি ইয়াংজোম ওয়াংচুক, ইউথ ডেভেলপমেন্ট ফান্ডের (উয়াইডিএফ) ভাইস প্রেসিডেন্টসহ উয়াইডিএফ’র আরো পাঁচ সদস্য তার সফরসঙ্গী।

ভুটান রানীর সফরকে কেন্দ্র করে গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউথ ডেভেলপমেন্ট ফান্ড ভুটানের একটি সেচ্ছাসেবী সংগঠন। ভুটানের বিভিন্ন যুব উন্নয়ন প্রকল্পে ব্যবস্থাপনা ও সহায়তা দিয়ে থাকে এটি। এ সংগঠনের প্রেসিডেন্ট রানী তিসেরিং পেম ওয়াংচুক।

বাংলাদেশ সফরের সময় রানী বঙ্গবন্ধু জাদুঘরে যাবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি। সেই সঙ্গে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে প্রকল্প পরিদর্শনে যাবেন। এ সফরেই তিনি বেক্সিমকো ইন্ডাসট্রিয়াল পার্কে টেক্সটাইল, গার্মেন্টস ও সিরামিকের কারখানাগুলো ঘুরে দেখার কথা রয়েছে।

এছাড়া জাতীয় জাদুঘরসহ অন্যান্য আকর্ষনীয় স্থানও দর্শন করবেন ভুটানের রানী।

বাংলাদেশ সফর শেষ করে আগামী ১৮ মার্চ তিনি ভুটানে ফিরবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত