‘ভুল’ তারিখে আফগান প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা মোদির


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুল তারিখে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সূত্র এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ১২ ফেব্রুয়ারি এক টুইটে নরেন্দ্র মোদি আফগান প্রেসিডেন্ট গনিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এতে তিনি গনির দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং আনন্দময় আগামীর প্রত্যাশার কথা ব্যক্ত করেন। মোদির টুইটের জবাবে বিনয়ের সঙ্গে গনি জানান, তার জন্মদিন ১৯ মে।
ভারতীয় প্রধানমন্ত্রীর এই ভুলের কারণ সম্ভবত গুগল। এই সার্চ ইঞ্জিনে গনির প্রোফাইলে গনির জন্মদিন হিসেবে ১২ ফেব্রুয়ারির কথাই লেখা ছিল বলে বিবিসির তথ্য।
অবশ্য জন্মদিনের ওই শুভেচ্ছা বার্তা মোদি নিজে লিখেছেন কিনা তা জানা সম্ভব হয়নি। তার পোস্টগুলো সচরাচর লিখে থাকেন তার সোশাল মিডিয়া বিষয়ক ম্যানেজার হিরেন যোশি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













