বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভুয়া গোয়েন্দা পুলিশ কীভাবে চিনবেন?

সম্প্রতি গোয়েন্দা পুলিশের পরিচয়ে মানুষকে নানাভাবে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অপহরণ ঘটনাও ঘটছে নিয়তই। রোববারও রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে গোয়েন্দা পুলিশের পরিচয় দেয়া তিন ডাকাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এদের কাছ থেকে ১ জোড়া হ্যান্ডকাফ, ১ টি ওয়াকিটকি, ১ টি মাইক্রোবাস এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এসব ভুয়া গোয়েন্দা পুলিশ চেনার উপায় বাতলে দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ প্রসঙ্গ উঠে আসে।

এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশ সব সময় জ্যাকেট গায়ে অভিযান চালায় এবং গলায় পরিচয়পত্র ঝুলানো থাকে। সুতরাং জ্যাকেট না থাকলেই বুঝতে হবে ভুয়া গোয়েন্দা পুলিশ।’

এছাড়া অভিযান নিয়ে কারো সন্দেহ থাকলে থানা পুলিশ অথবা গোয়েন্দা পুলিশের কন্ট্রোল রুমে ফোন দিয়ে নিশ্চিত করার অনুরোধ জানান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা দেখেছি অনেক এজেন্সি গোয়েন্দা পুলিশের পরিচয়ে আসামি ধরে নেয়। কয়েকদিন পর আবার তাদের গ্রেপ্তার দেখায়। আমরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানে সমন্বয় বাড়ানোর চেষ্টা করছি।’

খোলাবাজারে হ্যান্ডকাফ বিক্রির বিষয়ে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘এধরনের সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে নীতিমালা রয়েছে। তবে এগুলো না মানলে কি হবে এবিষয়ে কোন আইন নেই। আমরা নতুন আইন প্রনয়ণের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করবো।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ