ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড


তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রবিবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ প্রথম কেঁপে ওঠে নিউজিল্যান্ডের ওয়েইওরৌ শহর। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ওয়েইওরৌ শহর থেকে ২৫ কিলোমিটার দূরে। গভীরতার মাত্র ১২০ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় ওয়েইওরৌ শহরের সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে। মনে করা হচ্ছে অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষেই এই তীব্র ভূমিকম্প হয়েছে। নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদসংস্থা সূত্রে খবর, ওয়েইওরৌ শহর ছাড়া কেঁপে উঠেছে নর্থ আইল্যান্ডের টারাডালে এবং হ্যাসটিংস শহর। তবে ভূমিকম্পের উৎসস্থল থেকে রাজধানী ওয়েলিংটন ২৩০ কিলোমটার দূরে হওয়ায় সেভাবে ভূমিকম্পের প্রভাব পড়েনি। এখনও কোনও হতাহতের খবর জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













