বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.‌০। ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের মাটি থেকে ১৮০ কিলোমিটার গভীরে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টা নাগাদ কম্পন অনুভূত হয় ইসলামাবাদ ও লাহোরে।

কম্পন টের পেয়েছেন পাঞ্জাব প্রদেশ, খাইবার পাখতুনওয়া এবং বাল্টিস্তান-গিলগিট অঞ্চলের মানুষও। তবে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। প্রাণহানির খবর নেই। ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক পাতের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ভূমিকম্পপ্রবণ।

গত ৮ ফেব্রুয়ারি দেশের উপকূল সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.‌৩। সেবার কম্পনের উৎস্যস্থল ছিল উপকূলবর্তী শহর পাসনি থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। গত বছর এপ্রিল মাসে আফগানিস্তানে ভূমিকম্প হলে তার রেশ পৌঁছায় পাকিস্তানেও। ৬.‌৬ তীব্রতার কম্পনে প্রাণ হারান ৬ জন।

২০০৫ সালের ৮ অক্টোবর ৭.‌৬ তীব্রতার ভূমিকম্পের সাক্ষী থেকেছিল তারা। তাতে প্রায় ৭৩ হাজার মানুষ প্রাণ হারান। ঘরছাড়া হন প্রায় ৩৫ লাখ মানুষ। সেবার পাক অধিকৃত কাশ্মীরের মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ‌

সূত্র: আজকাল

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প