ভেঙে পড়লো হেলিকপ্টার, মারা গেল ৭ জন
জম্মুর কাশ্মীরের কাটরায় হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল সাতজনের। কাটরা থেকে হেলিকপ্টারটি বৈষ্ণোদেবী উদ্ধেশ্যে রওয়ানা হয়েছিল। ওড়ার কিছু সময় পরেই বেসক্যাম্পের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই ঘটনায় নিহত হয়েছেন ছয়জন তীর্থযাত্রী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হেলিকপ্টারের পাইলটেরও। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় এক পুলিসকর্মকর্তা জানান, তীর্থযাত্রীরা মারা গিয়েছেন, বাঁচেননি হেলিকপ্টারের পাইলটও। প্রাথমিকভাবে পুলিস আশা করেছিল দু একজন যাত্রী বেঁচে থাকলেও থাকতে পারেন। কিন্তু পরে উদ্ধারকার্য শেষ হওয়ার পর দেখা যায় হেলিকপ্টারে থাকা কেউই আর বেঁচে নেই। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের ঋষি জেলায়। খবর জিনিউজ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













