সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোটের আগে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর স্টেজ রিহার্সাল

জঙ্গলমহলে মাওবাদীদের নিয়ে একটি শব্দও উচ্চারণ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুই, জঙ্গলমহলে শান্তি ফেরানোর একক কৃতিত্ব দাবি করলেন। পেশ করলেন গত চারবছরে উন্নয়নের দীর্ঘ তালিকা। কিন্তু, শান্তি ফিরলেও কেন জঙ্গলমহল জুড়ে নিরাপত্তার এত কড়াকড়ি উঠছে প্রশ্ন।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে গোটা জঙ্গলমহল জুড়ে যেন যুদ্ধের প্রস্তুতি। গত ৭২ ঘণ্টা জঙ্গলমহল জুড়ে আধা সামরিক বাহিনীর দাপাদাপি। সকাল থেকে রাত। সজাগ দৃষ্টি। বেয়োনেট হাতে জওয়ানরা। প্রায় দু বছর বাদে মাও অধ্যুষিত জঙ্গলমহলে প্রশাসনিক বৈঠক। বক্তব্য শুরু করলেন জঙ্গলমহলে শান্তি ফেরানো নিয়ে।

মাস কয়েক আগে মাওবাদী নেতা কিষেণজিকে খুন করার কৃত্বিত্ব দাবি করে বসেছিলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোলও পড়েছিল প্রচুর। এদিন অবশ্য, কিষেণজি বা মাওবাদী প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রী। শুধু তুলে ধরেছেন, উন্নয়নের খতিয়ান।

পরিকল্পনা ছিল এ মঞ্চ থেকে বেশকয়েকজন মাওবাদীকে আত্মসমর্পণ করানো হবে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অস্ত্র তুলে দেবেন তাঁরা। কিন্তু, শেষপর্যন্ত তা বাতিল করা হয়। গত চার বছর ধরেই দেখা যাচ্ছিল তাবড় তাবড় মাওবাদীরা আত্নসমর্পণ করছিল রাজ্য সরকারের কাছে। আর তাদের জন্য দরাজ হাতে প্রকল্প ঘোষণা করছিল সরকার। একদা নিরীহ মানুষের রক্তে হাত রাঙানো মাওবাদীদের জন্য সরকারের এই সহযোগিতা জঙ্গলমহলে অন্য বার্তা দিচ্ছে , এমনটা বুঝেই কি পিছিয়ে আসল সরকার? মুখ খোলেন নি আধিকারিকরা। তবে, বিধানসভা ভোটের আগে নিরাপত্তায় মোড়া জঙ্গলমহলে একপ্রস্থ স্টেজ রিহার্সালই যে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে সন্দেহ নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প