বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোটের দিন সকালেই কোরবানি হয়ে যাবেন সাখাওয়াত

অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন সকাল ৮টার আগেই কোরবানি হয়ে যাবেন অর্থাৎ নির্বাচন থেকে বসে পড়বেন বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেশন হলে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে জেলা ও শহর যুবলীগের কর্মী সভার আগে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন ফারুক।এসময় তিনি যুব গবেষণা কেন্দ্র যুব জাগরণ প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন।

মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘বিএনপির প্রার্থীর বিষয়টি পরিষ্কার। চাঁদ উঠার আগেই কিন্তু বেগম খালেদা জিয়া নেতাদেরকে কোরবানি দেয়। প্রত্যেক নির্বাচনে তা দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জের নির্বাচনেও তাই হবে। কোরবানির দেয়ার আগে তাকে জবাই করা হবে সেটা গরু জানে। গরু গোসল করানো হবে সেটা সবাই জানে। তাকে গোসল দেয়া ও সেবাসুস্থতা দেয়া। বিএনপির নির্বাচন সেই রকমই।’

তিনি বলেন, ‘কোরবানির চাঁদ উঠার আগেই কোরবানি হয়ে যাবে এটা নিশ্চিত। এ যে প্রার্থী লম্পজম্প করছে সকাল ৮টার আগে তিনি কোরবানি হয়ে যাবেন। আমরা চাই ওনি থাকুক। নির্বাচনটি হোক। প্রত্যেক দল অংশগ্রহণ করুক।’

এর আগে যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওমর ফারুক বলেন, ‘লিনা হায়াৎ আইভীকে দিয়ে নারায়ণগঞ্জবাসীকে সম্মানিত করেছেন শেখ হাসিনা। তেমনি নৌকাকে জয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।’

জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও নারাযণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ।

এ সময় জেলা আওয়ামী লীগসহ ১৪ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী