বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোটের দিন সেনা মোতায়েনের দাবি বিএনপির

আসন্ন পৌরসভার ভোটগ্রহণের দিন নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠকে বিএনপির একটি প্রতিনিধিদল এ দাবি জানায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সাতজন।

সিইসির সঙ্গে বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, ‘ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোট দিতে পারেন, সে জন্য আমরা আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি।’

সিইসি এ ব্যাপারে আশ্বস্ত করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে ড. মঈন বলেন, ‘আমরা সেনা মোতায়েনের দাবি জানিয়েছি। সিইসি জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় বিএনপি নেতা অভিযোগ করেন, ‘দুই দিক থেকে আমাদের প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন। এক হচ্ছে প্রশাসনের দ্বারা, অন্যটি হচ্ছে সরকারদলীয় লোকদের দ্বারা। তাই এই নির্যাতনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। গত দুই সপ্তাহ ধরে যে নির্বাচনী সংঘাত দেখা দিয়েছে, তা এ নির্বাচন দলীয়করণ করার ফলে হচ্ছে।’

ড. মঈন খান ছাড়া প্রতিনিধিদলে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আলীম, ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কিছু দল অংশ নিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী