বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোটে জিততে জওয়ানের রক্ত বিক্রি করা হচ্ছে: ফারুক আবদুল্লা

ভোটে জেতার জন্যই সেনা জওয়ানদের রক্ত নিয়ে ব্যবসা করা হচ্ছে বলে অভিযোগ করলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। উরিতে জঙ্গি হামলার পর এলওসি পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে নিজের অভিমত জানাতে গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেন ফারুক।

গতকাল বৃহস্পতিবার পুঞ্চে একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপিকে তোপ দেগে ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান বলেন, ”ভোটে জেতার জন্য আজ আমরা আমাদের জওয়ানদের রক্ত বিক্রি করতে চাইছি? অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, আমরা জওয়ানদের রক্ত নিয়ে ব্যবসা করতে চাইছি…কিন্তু মনে রাখতে হবে একজন জওয়ান কখনও কোন রাজনৈতিক দলের হয় না, তিনি গোটা দেশের।”

সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিদেশ নীতি প্রসঙ্গ তুলে আনেন ফারুক। বাজপেয়ীর এক উদ্ধৃতি তুলে ধরে ফারুক বলেন, ”বাজপেয়ীজি প্রায়ই বলতেন বন্ধু পরিবর্তন করা যেতে পারে, কিন্তু প্রতিবেশি নয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাজপেয়ীর সেই আদর্শকে এখনও গ্রহণ করতে পারেননি।”

সাম্প্রতিককালে সীমান্ত পারের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে টানাপড়েন শুরু হয়েছে তা স্বাভাবিক করতে পাকিস্তানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান ফারুক আবদুল্লা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প