ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : সিইসি


প্রায় চারশ ইউনিয়ন পরিষদের এ ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলানগরে ইসির মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন।
গত মার্চ-জুনে শেষ হওয়া ছয় ধাপের ইউপি নির্বাচনে অনিয়মের কারণে স্থগিত কেন্দ্রসহ শূন্য পদে উপ-নির্বাচন এবং সমভোট প্রাপ্ত প্রার্থীদের মধ্যে পুনঃভোট ছাড়াও বিলুপ্ত ছিটমহলের এসব ইউনিয়ন পরিষদে ভোট হয় আজ সোমবার।
সিইসি বলেন, বিলুপ্ত ছিটমহলসহ প্রায় চারশ ইউপিতে ভোট হয়েছে শান্তিপূর্ণ। যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ২২টি ছিটমহলের বাসিন্দারা তাদের ভোট দিয়েছেন। ছয় দশকেরও বেশি সময় পরে ছিটমহলবাসী প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













