শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোর-রাতে নাতীকে কুরআন শিক্ষা দিচ্ছেন এরদোগান

পৃথিবীতে এই সময়ের আলোচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতি চালু হবে কী হবে না সে প্রশ্নে রেফারেন্ডাম আগামী ১৬ এপ্রিল। এ নিয়ে এখন সারা তুরস্কে চলছে ‘হ্যা’ এবং ‘না’ এর প্রচারনা।

গত বছর জুলাইয়ের দিকে তুরস্কে ঘটে যাওয়া ব্যর্থ সেনা অভ্যুথানের মধ্য দিয়ে সারা দুনিয়ায় আলোচনায় এসেছেন এরদোগান। যার ডাকে হাজার হাজার দেশ প্রেমিক জনতা রাস্তায় নেমে আসে এমনকি ট্যাঙ্কের সামনে সেনা অভ্যুত্থান রুখতে জীবন বাজি রেখেছেন।

তুরস্কের এই প্রেসিডেন্টের অনেক বিশেষণ জানা থাকলেও তিনি যে ৩০ পারা কুরআনের হাফেজ তা জানেন না অনেকেই। শুধু তাই নয়, বর্তমানে পৃথিবীতে তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি একই সঙ্গে প্রেসিডেন্ট এবং পবিত্র কুরআনে হাফেজ।

এখনো পার্লামেন্টে মাঝে মাঝেই তিনি নামাজের ইমামতি করেন এবং তুরস্কে অনেক মসজিদে তিনি ইমামতি করেছেন। প্রেসিডেন্টের উদ্যোগে প্রতি বছর কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এতে মুসলিম দেশের অনেক হাফেজই অংশ গ্রহণ করে থাকে।

পবিত্র হজও পালন করেছেন তিনি।তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ শেয়ারও হচ্ছে। এবার তুরস্কের বহুল প্রচারিত পত্রিকা ইয়েনী সাফাক শুক্রবার এরদোগান এবং তার নাতীকে একটি ছবি নিয়ে ছাপিয়েছে। সেখানে দেখা যাচ্ছে- এই সামান্য অবসরের সময়ে এরদোগান তার নাতীকে কুরআন শিখাচ্ছেন।

ইয়েনী সাফাক পত্রিকার প্রতিবেদন লিখেছে, এরদোগানের মেয়ের জামাই ও তুরস্কের জ্বালানী এবং খনিজ সম্পদমন্ত্রী বেরাক আলবাইরাকের ছেলে আহমেদ আকিফ আলবাইরাকের প্রিয় সময় তার নানার সাথে কাটানো সময়গুলো! গভীর রাতে কিংবা একদম ভোরে হয়তো কিছুটা সময় মিলে। যে সময়টা উনি পরিবারের সাথে কাটান। সময়ে ফেলেই এরদোগান তার নাতীকে কুরআন শিখাচ্ছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প