ভ্যালেন্টাইন্স ডে-র সেরা উপহার? স্বামীকে ‘জীবন’ দিলেন স্ত্রী


গত ৪০ বছর ধরে, প্রতি ভ্যালেন্টাইন্স ডে-তে রশিদাকে তাঁর স্বামী সাব্বির পুনাওয়ালা উপহার দিয়ে আসছেন। এক বছরের জন্যও তাতে ছেদ পড়েনি। এই বছর কী উপহার দিলেন রশিদা?
স্বামীকে জীবন দিলেন তিনি।
হাতে হাত মিলিয়ে জীবনের পথে এগিয়ে চলেছেন ৬৩-র সাব্বির এবং ৬০ বছরের রশিদা। এই বছর সাব্বিরকে নিজের একটা কিডনি উপহার দিয়েছেন রশিদা।
সাব্বিরের যখন কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয়, তখন তাঁদের তিন ছেলে এগিয়ে আসেন। সকলেরই রক্তের গ্রুপ এ পজিটিভ। কিন্তু রশিদা বেঁকে বসেন। তিনি বলেন, ছেলেরা নন, কিডনি দেবেন তিনি। কিন্তু রক্তের গ্রুপ? জানা যায়, রশিদার গ্রুপ-ও এ পজিটিভ। পুণের নোবেল হসপিটালে গত ৯ তারিখ কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। রশিদা এবং সাব্বির এখন ভাল আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













