ভয়াবহ ভূমিকম্পে কেপে উঠলো চিলি
চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। এ ঘটনায় চিলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষনিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
আজ রবিবার এই ভুমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চিলির দক্ষিণ উপকূলে গ্রিনিচ মান সময় দুপুর ২টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল পুয়ের্তো কুয়েলন শহরের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি কেন্দ্র এক বুলেটিনে জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। উপকূলীয় কয়েকটি এলাকায় সুনামির মতো ভয়াবহ ঢেউ আঘাত হানতে পারে।
চিলির জাতীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, লস লাগোসের উপকূলীয় এলাকা থেকে স্থানীয় সরে আসার নির্দেশ দেয়া হয়েছে। ‘পূর্ব সতর্কতা হিসেবে আমরা বিয়োবিয়ো, আরাউসানিয়া, লস রিওস ও আইসেন এলাকা খালি করে দেয়ার নির্দেশ দিয়েছি।’
উল্লেখ্য, চিলিতে প্রায় প্রতিবছরই ভূমিকম্প আঘাত হানে। গত বছর দেশটিতে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এর আগে ২০১০ সালে দেশটির দক্ষিণ-মধ্য উপকূল ৮ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













