বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভয় পান কেন : আওয়ামী লীগকে ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আ্ওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ভয় পান কেন, গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের মূল কথা হলো সবার সমান অধিকার। আমাদের সভা করতে দেন, তা না হলে প্রমাণ হবে দেশে গণতন্ত্র নেই।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণকে ভয় পায় বলেই ৭ মার্চে সমাবেশের অনুমতি দেয়নি। তিনি বলেন, আপনারা সমাবেশের অনুমতি দেন না, কারণ ৭ নভেম্বর পালন করলে আজকে লক্ষ লক্ষ মানুষ আবার জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হবে এবং সমস্ত শৃঙ্খল ছূঁড়ে ফেলে দিয়ে তারা গণতন্ত্রকে উন্মুক্ত করবে।

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য কর্মী মামলা মোকাদ্দমায় জর্জরিত হয়ে গেছেন। আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করছেন। সেজন্য দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। সেই সঙ্গে আপনাদের আকুল আবেদন জানাই বাংলাদেশে সবসময় আইনজীবীরাই পরিবর্তন ঘটিয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনেও আন্দোলনে আপনারা নেতৃত্ব প্রদান করবেন বলে আশা করি।

তিনি বলেন,জিয়াউর রহমানকে আজকে আওয়ামী লীগ মানতে চায় না। কারণ জিয়াউর রহমানকে মানলে তাদের রাজনীতি থাকে না। আপনারা পরাধীনতার রাজনীতি করেছেন, শৃঙ্খলের রাজনীতি করেছেন। আপনারা শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকতে ভালবাসেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট আহমেদ আজম খান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী