মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মওদুদ আহমদ: আদালত নিরপেক্ষ থাকলে খালেদা খালাস পাবেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালানো হচ্ছে। আদালত নিরপেক্ষ থাকলে খালেদা জিয়া খালাস পাবেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।

বিএনপির এই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত করতে হলে এখন থেকেই সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে। বিএনপি আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান চায়। না হলে আন্দোলন ছাড়া উপায় থাকবে না। তিনি বলেন, অনেকে মনে করেন নির্বাচনের তিন মাস বা এক মাস আগে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে হলো। কিন্তু এটি যথেষ্ট নয়। এখন থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এ জন্য তিনি নির্বাচন কমিশনের ভূমিকা আশা করেন।

মওদুদ বলেন, সংবিধান মানুষের জন্য। একটি সমঝোতা হলে প্রয়োজনে সংবিধান সংশোধন করা যাবে। তিনি সরকারকে একটি নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান।

বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, সরকার বিএনপিকে ভয় পায়। এ কারণে তারা বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয় না। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালানো হচ্ছে। আদালত নিরপেক্ষ থাকলে খালেদা জিয়া খালাস পাবেন।

অন্যদিকে জাতীয়তাবাদী বন্ধু দল নামের একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা বিএনপির আছে। কিন্তু সরকার জোর করে বিএনপিকে নির্বাচনে নিতে চাইলে দল নিজস্ব কৌশল ব্যবহার করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী