মক্কার উদ্দেশে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশের নিন্দা


ইসলাম ধর্মের পবিত্র স্থান সৌদি আরবে মক্কা নগরী লক্ষ্য করে হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মুসলিম উম্মাহর বিশ্বাস ও ঐক্যের মৌলিক প্রতীক এই স্থাপনায় এ ধরনের হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। খবর বাসসের।
দু’টি পবিত্র মসজিদ রক্ষা ও নিরাপত্তায় সৌদি আরবের সরকার ও জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
ইয়েমেন থেকে পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে সৌদি আরব। শুক্রবার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাতে গৃহযুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বার্তা সংস্থার এপির খবরে বলা হয়, সৌদি প্রশাসন মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা বললেও হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলেছে, বিদ্রোহীরা জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে। তবে সৌদি প্রতিরক্ষা বিভাগ বলছে, ওই মিসাইল ধাওয়া করে মক্কার ৬৫ কিলোমিটার দূরবর্তী স্থানে ধ্বংস করে দেয়া হয়েছে। তাই বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













